Home » মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কর্তৃক ajkermeherpur
42 ভিউজ

মেহেরপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর শহরের কোর্ট এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক, ইমনের মামাতো ভাই হুমায়ুন কবির (৪০) আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে শহরের পন্ডেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন শহরের বোসপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালী এলাকার আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমন ও হুমায়ুন কবির মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। একই সময় একটি ইটবোঝাই ট্রাক্টরও একই দিক থেকে আসছিল। পথে শহরের পন্ডেরঘাট এলাকায় সোডাপের সামনে পৌঁছালে একটি গমবোঝাই ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ইজিবাইকে থাকা গম সড়কে ছড়িয়ে পড়ে।

এতে চালক হুমায়ুন কবির ও পিছনে থাকা ইমন ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পিছন থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের চাকা ইমনের শরীরের ওপর দিয়ে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় ইমন ও হুমায়ুনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাক্টরটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন