Home » মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে

মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
256 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনাতনে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম। বিশেষ কল্যাণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম,( সার্কেল) আজমল হোসেন।

সভায় মেহেরপুর জেলার বিভিন্ন থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম মেহেরপুর পুলিশ লাইনে এসে পৌঁছালে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন