Home » অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মেহেরপুরে ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা।

অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মেহেরপুরে ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা।

কর্তৃক xVS2UqarHx07
217 ভিউজ

আমঝুপি অফিস:

 

অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মেহেরপুরে ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা।

 

অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় অবস্থিত ফ্রেশ লাইফ ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির পানির ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নেই। এজন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ত্রুটি সংশোধনের নির্দেশনা দেওয়া হয় এবং কাগজপত্র সঠিক না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত রাখা হয়।

 

এছাড়া প্রতিষ্ঠানটির পানি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্রয় না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদ এবং স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম সহযোগিতা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন