Home » গাংনীতে ৪৫০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ

গাংনীতে ৪৫০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ

কর্তৃক xVS2UqarHx07
22 ভিউজ

গাংনীতে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ
মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে সাড়ে চার হাজার ডিজেলসহ ট্রাংকলরি জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ঝিনাইদহ ঢ-৪১-০০৪৩ নম্বরের একটি লরি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে লরিটি গাংনীর সাহেবনগর বাজারে থামে এবং রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে তেল নামাচ্ছিলো।

গাংনী থানা পুলিশ গোপনে এ সংবাদ পায়। এ সংবাদের ভিত্তিতে
ত অভিযান চালানো হয়। এসময় তেলের কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় লরি বোঝাই ডিজেল জব্দ করে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত তেলের কাগজপত্র যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন