Home » গাংনীর বামুন্দি এলাকার আলোচিত কনক গ্রেপ্তার, হেরোইন ও ইয়াবা উদ্ধার

গাংনীর বামুন্দি এলাকার আলোচিত কনক গ্রেপ্তার, হেরোইন ও ইয়াবা উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
468 ভিউজ

সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:

গাংনীর বামুন্দি এলাকার ত্রাস ও একাধিক মামলার আসামি নাহিদুজ্জামান কনক (৩০)কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ আজ বুধবার দুপুর ১.৩০ মিনিটে গাংনী উপজেলার গফুর বিশ্বাসের মেহগনি বাগানের পূবর্পাশ্বে থেকে তাকে গাংনী থানা পুলিশের একটি টিম গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ১০ গ্রাম হেরোইন ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট।
নাহিদুজ্জামান কনক বামুন্দি বাজারের মৃত গোলাম কাউছার বুলুর ছেলে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কনকের বিরুদ্ধে হত্যা মাদক,বিস্প্রভ দ্রব্য ও অস্ত্র ও সড়ক ডাকাতির মোট ১২ টি মামলা রয়েছে। সে মাদক নিয়ে ছাতিয়ানের গফুর বিশ্বাসের মেহগনির বাগানে অপেক্ষা করছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন