Home » টাঙ্গাইলে পৌর কাউন্সিলর পিস্তলসহ গ্রেপ্তার গ্রেফতার

টাঙ্গাইলে পৌর কাউন্সিলর পিস্তলসহ গ্রেপ্তার গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
478 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইলে দুটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ সদর পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। কাউন্সিলর মোর্শেদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত কাউন্সিলর একই ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদ।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি দেলোয়ার হোসেন বলেন, পৌরসভার সামনে থেকে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল মোর্শেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসা থেকে দুটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন