Home » মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
443 ভিউজ

মোঃরমজান আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বিষয়ে আইনশৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা অফিসার জুলফিকার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক মোঃআব্দুর রহমান,সিনিয়র সাংবাদিক শেখ এনামুল হক দুলু, সাংবাদিক মোঃরমজান আলী প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন