Home » মেহেরপুরে জ্বালানি সরবরাহে কড়া নজরদারি, ফিলিং স্টেশন পরিদর্শনে জেলা প্রশাসক

মেহেরপুরে জ্বালানি সরবরাহে কড়া নজরদারি, ফিলিং স্টেশন পরিদর্শনে জেলা প্রশাসক

কর্তৃক ajkermeherpur
24 ভিউজ

মেহেরপুরে জ্বালানি সরবরাহে কড়া নজরদারি, ফিলিং স্টেশন পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:

জনস্বার্থে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ০৬ এপ্রিল ২০২৬ তারিখে মেহেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শিল্পী রানী রায় মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড় সংলগ্ন মেহেরপুর ফিলিং স্টেশন সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ফিলিং স্টেশনে সংরক্ষিত জ্বালানি তেলের মজুদ, বিক্রয় কার্যক্রম এবং মজুদ রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এসময় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিতকরণ এবং কোনো প্রকার অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন