Home » মেহেরপুরে মিনি ফুটবল কারিগরি একাদশ চ্যাম্পিয়ন

মেহেরপুরে মিনি ফুটবল কারিগরি একাদশ চ্যাম্পিয়ন

কর্তৃক xVS2UqarHx07
350 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মিনি ফুটবল খেলায় কারিগরি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার দুপুরের দিকে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কারিগরি একাদশ ৪-১ গোলে কম্পিউটার একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ সহ যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন