Home » মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা আহত হয়েছে

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা আহত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
277 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ রবিছন (৭৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছে। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মোছাঃ রবিছন মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের মৃত আব্দুল বারীর স্ত্রী। জানাগেছে ঘটনার সময় মোছাঃ রবিছন বাড়াদি বাজারে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাকে ধাক্কা মারে। এসময় তিনি আহত হন।পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন