Home » মেহেরপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ।

মেহেরপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ।

কর্তৃক xVS2UqarHx07
244 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ।

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র অভিযানিক টিম জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে গাংনী থানার ০১ নং কাথুলী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর পশ্চিম পাড়া (ধলা) এলাকায় অভিযান চালানো হয়।

 

অভিযানে গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর পশ্চিম পাড়া (ধলা) গ্রামের মৃত ভেরম আলীর ছেলে শহিদুল ইসলাম (৫৫) এর বসত ঘরের ভিতর হতে সাড়ে তিন কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন