Home » মেহেরপুর জেলা দাবা লীগ- ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

মেহেরপুর জেলা দাবা লীগ- ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কর্তৃক xVS2UqarHx07
344 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

বাংলাদেশ দাবা ফেডারেশন ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুরে দাবা লীগে মেহেরপুর ছহিউদ্দিন ফাউন্ডেশন শিক্ষা ও যুব ও ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এবং ২য় স্থান অর্জন করে মেহেরপুর টাউন ক্লাব।

সোমবার দুপুরের দিকে খেলা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার ভূমি আবু সাঈদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ৩ দিন ব্যাপী দাবা লিগে মেহেরপুরের ৮টি ক্লাব অংশগ্রহণ করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন