Home » মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
423 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ রায়হান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকেল দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রাম থেকে রায়হান কে গ্রেফতার করা হয়।রায়হান ভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি জুলফিকার আলীর নেতৃত্বে সংগীয় এসআই সুলতান মাহমুদ, হাবিবুর রহমান,এএসআই আহসান হাবীব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ভবানীপুর গ্রামে অভিযান চালান। এ সময় আহসান কে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

০ মন্তব্য

You may also like

মতামত দিন