Home » লাগছে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভাই’ স্লোগান দেন আসিফ মাহমুদ

লাগছে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভাই’ স্লোগান দেন আসিফ মাহমুদ

কর্তৃক ajkermeherpur
82 ভিউজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ উপলক্ষে শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয় র‍্যালির প্রস্তুতিকালে খবর পান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আসিফ জানান, এটি বিজয় মিছিল নয়, প্রতিবাদ মিছিল।

শুক্রবার বিকালে ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ অঞ্চলের জনগণের অংশগ্রহণে এই মিছিল হয়।

প্রতিবাদ মিছিলে আসিফ মাহমুদ নিজেই ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই; লাগছে গুলি হাদির গায়, আমরা আছি লাখো ভাই’ স্লোগান দেন।

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন। বেঁচে থাকুন, আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই। সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এ রকম ঘটনা অশনি সংকেত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করুন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন