স্ত্রীর প’র’কী’য়া’য় অতিষ্ঠ স্বামী: আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা।
নিজস্ব প্রতিনিধি:
মা মারা গেছে প্রায় ৮ বছর বয়সে। তাই খালার কাছ থেকে মায়ের মমতা পেতে বিয়ে করেন খালাতো বোনকে। তবে বিয়ের পর থেকেই খালাতো বোন জড়িয়ে পড়েন পরকিয়ায়। খালা ও খালুর কাছে বিষয়টি জানালে মমতার পরিবর্তে আসতে থাকে তিরস্কার। বার বার পরকীয়ার প্রমাণ পাওয়ার পরও প্রতিকার না পেয়ে স্ত্রীকে আর ঘরে তুলবে না মর্মে প্রতিজ্ঞা করে দুধ দিয়ে গোসল করেছেন জাহাঙ্গীর হোসেন নামের এক যুবক।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামের দুলাল হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার। প্রায় ৪ বছর আগে পার্শ্ববর্তী নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে খালাতো বোনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পরই তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। তবে বিয়ের পর থেকেই তার স্ত্রী একের পর এক পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ জাহাঙ্গীরের। সর্বশেষ গত ২৭ মার্চ গভীর রাতে জাহাঙ্গীরের সঙ্গে সউদী প্রবাসী এক ছেলেকে ভিডিও কলে রেখে গ্রুপ কলে কথা বলেন তারা তিনজন। এসময় সে তার পরকীয়া প্রেমিকের কথা মতো ওই ভিডিও কলে জাহাঙ্গীরকে মুখে তালাক দেন এবং জাহাঙ্গীরও তাকে তালাক বলে ঘোষণা দেন। স্ত্রীর ভালোবাসা না পেয়ে এবং খালার মমতা থেকে বঞ্চিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন জাহাঙ্গীর। তাই দ্বিতীয়বার আর স্ত্রীকে ঘরে তুলবে না মর্মে শপথ করে বৃহস্পতিবার দুপুরে এলাকবাসীকে স্বাক্ষী রেখে তিনি আধা মন দুধ দিয়ে গোসল করেন।
এ বিষয়ে ওই মহিলার পিতা ইউসুফ আকন বলেন, জাহাঙ্গীর নেশা করার পাশাপাশি তার মেয়েকে মারধর করে এবং সকল দোষ তার। তবে পরকীয়ার বিষয়টি তিনি জানেন না।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বব্যস্থা গ্রহণ করা হইবে।
