Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
354 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম, চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু আনছার। মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন