Home » গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
321 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে পুকুরের পানিতে ডুবে জিল্লাুর রহমান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু জিল্লুর ওই গ্রামের আশরাফুল আলমের ছেলে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,জিল্লু বাড়ি পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। অসাবধানবশত সে পুকুরে পড়ে যায়। পথচারীরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন