Home » গাংনীতে বিদ্যুত লাইনের তারে জড়িয়ে থাকা ঘুড়ি পাড়তে গিয়ে এক শিশু বিদ্যুত স্পৃষ্টে আহত

গাংনীতে বিদ্যুত লাইনের তারে জড়িয়ে থাকা ঘুড়ি পাড়তে গিয়ে এক শিশু বিদ্যুত স্পৃষ্টে আহত

কর্তৃক xVS2UqarHx07
587 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের পশু হাসপাতাল পাড়ায় বিদ্যুত লাইনের তারে জড়িয়ে থাকা ঘুড়ি পাড়তে (নামাতে) গিয়ে জুবায়ের হােসেন (১০) নামের এক শিশু বিদ্যুত স্পৃষ্টে আহত হয়েছে। শিশু জুবায়ের পশু হাসপাতাল পাড়ায় বসবাসকারি ও টায়ার ব্যবসায়ি মহব্বত আলীর ছেলে।

সােমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,শিশু জুবায়ের এদিন বিকেলে ঘুড়ি উড়াচ্ছিল। ঘুড়িটি হঠাৎ বিদ্যুত লাইনের মেইন তারে জড়িয়ে যায়। জুবায়ের েএকটি লােহার রড দিয়ে খােঁচা দিয়ে ঘুড়িটি নামাতে যায়। এসময় বিদ্যুত স্পৃষ্টে সে গুরুতর আহত হয়। পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন