Home » গাংনীতে রাতে নিখোঁজের পর সকালে পেঁপে বাগানে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

গাংনীতে রাতে নিখোঁজের পর সকালে পেঁপে বাগানে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

কর্তৃক ajkermeherpur
246 ভিউজ

স্টাফ রিপোর্টার গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রাম সংলগ্ন মাঠ থেকে তপন হোসেন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল আনুমানিক ১১টার দিকে কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে অবস্থিত একটি পেঁপে ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। নিহত তপন হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মজিবার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা কল্যাণপুর গ্রামের হাজীপাড়ার মাঠে কাজ করতে গিয়ে পেঁপে ক্ষেতের ভেতরে তপন হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন থাকায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তপনের পরিবারের দাবি, রাতে কে বা কারা ফোন দিয়ে তাকে ডেকে নাই। পরে আর বাড়িতে না ফেরত আসলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

গাংনী থানার ওসি উত্তম কুমার রায় জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন