Home » কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা

কর্তৃক ajkermeherpur
24 ভিউজ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে শফিকুল ইসলাম আজম নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম (৫২) মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম আজম উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর বাজারে রোববার সন্ধ্যার পর বসেছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত গুলি ছুড়ে বাজার এলাকা ত্যাগ করে। গুলির শব্দে বাজারে আতঙ্ক ছড়িয়ে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ আজমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মো. মাহামুদুল হাসান মজুমদার বলেছেন, সন্ধ্যার পর শফিকুল ইসলাম আজম নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় একজন ব্যক্তি এসেছেন, তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে, পেটের গুলিটি তার রক্তনালিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে, তাকে রক্ত দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন