Home » মেহেরপুর সদরে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা।

মেহেরপুর সদরে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা।

কর্তৃক ajkermeherpur
48 ভিউজ

মেহেরপুর সদরে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা।

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশাসনের এও মাহফুজুর রহমান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, পিরোজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এরশাদ আলী এবং আমঝুপি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সালমা খাতুনসহ অন্যান্যরা।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন