Home » মুজিবনগরে চোরাই মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্ব, যুবকের গলায় ছুরিকাঘাত

মুজিবনগরে চোরাই মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্ব, যুবকের গলায় ছুরিকাঘাত

কর্তৃক xVS2UqarHx07
338 ভিউজ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে চোরাই মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে হুসাইন নামের এক যুবকের গলায় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত হুসাইন দারিয়াপুর গ্রামের আকবর আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হুসাইন জানান, বুধবার রাতে বিধ্যারপুর গ্রামের জুয়েল নামে এক ব্যক্তি তার ছোট ভাইয়ের কাছে একটি চোরাই মোবাইল বিক্রি করতে আসে। তিনি তার ছোট ভাইকে মোবাইলটি কিনতে নিষেধ করলে জুয়েল উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে জুয়েল তার কাছে থাকা ছুরি দিয়ে হুসাইনের গলায় আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত জুয়েল একজন মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে মেহেরপুর ও মুজিবনগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন