Home » হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
124 ভিউজ

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামুল হক এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন