Home » ফেনসিডিল মামলায় মেহেরপুরে একজনের যাবজ্জীবন, দুইজন খালাস

ফেনসিডিল মামলায় মেহেরপুরে একজনের যাবজ্জীবন, দুইজন খালাস

কর্তৃক xVS2UqarHx07
76 ভিউজ

মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে রানা আহম্মেদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (তারিখ) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত রানা আহম্মেদ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হামিদুল হকের ছেলে। তবে একই মামলায় অভিযুক্ত সাইফুল ইসলাম ও রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৯ এপ্রিল দুপুরে গাংনী উপজেলার পীরতলা ক্যাম্পের এসআই বাবলু মিয়ার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর-বামন্দী সড়কের সেন্টার বাজারের তিন রাস্তার মোড়ে একটি ড্রাম ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৬৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনার সময় কয়েকজন পালিয়ে গেলেও রানা আহম্মেদসহ তিনজনকে আটক করা হয়।

 

এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রানা আহম্মেদকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কে এম নুরুল হাসান রঞ্জু। খালাসপ্রাপ্ত আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান ও এস এম আমানুল্লাহ আল আমান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন