Home » মেহেরপুরে মহান মে দিবস উদযাপন: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মেহেরপুরে মহান মে দিবস উদযাপন: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

কর্তৃক xVS2UqarHx07
20 ভিউজ

মেহেরপুরে মহান মে দিবস উদযাপন: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র কুষ্টিয়ার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাক ট্রাকটর কাভার্ডভ্যান (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রঙ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু শেখ, টাইলস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মুক্তা, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি শরিফুল ইসলাম, সেলুন মালিক সমিতির সভাপতি মামলত হোসেন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভার আগে দিবসের সূচনায় জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ তৌফিক হোসেনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালির ফলে পুরো মেহেরপুর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা মে দিবসের চেতনায় শ্রমিকদের কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন