Home » মেহেরপুরে ১১ দলীয় জোটের গণ মিছিল: গণভোটের রায় মানতে হবে সরকারকে

মেহেরপুরে ১১ দলীয় জোটের গণ মিছিল: গণভোটের রায় মানতে হবে সরকারকে

কর্তৃক xVS2UqarHx07
35 ভিউজ

মেহেরপুরে ১১ দলীয় জোটের গণ মিছিল: গণভোটের রায় মানতে হবে সরকারকে

১১ দলীয় জোটের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুর জেলায় গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের শামসুদ্দোহা পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর-মুজিবনগর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান এবং গাংনী ৭৩-২ সংসদীয় আসনের সংসদ সদস্য জনাব নাজমুল হুদা।

 

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, খেলাফত মজলিস জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খাঞ্জান আলী, গাংনী উপজেলা আমীর ডা. রবিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, গাংনী উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সালামসহ ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী।

 

কোট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজ উদ্দিন খান বলেন, “গণ রায়কে যদি সরকার না মানে, তাহলে আবারও রাজপথেই আমাদের ফয়সালা করতে হবে। জনগণের ভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে।”

 

মিছিল ও সমাবেশে নেতারা অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা সরকার যথাযথভাবে মেনে নিচ্ছে না। তাঁরা দ্রুত এই রায় বাস্তবায়নের দাবি জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন