Home » মেহেরপুর পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

মেহেরপুর পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
139 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি: আজ বুধবার (৬ মে ২০২৬) সকাল ৮টায় মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক। এ সময় অংশগ্রহণকারী সদস্যদের টার্নআউট ও কিট মালামালের মান যাচাই করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের কিট বইয়ে স্বাক্ষর করেন।

প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স, মেহেরপুরের আরআই মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাগত প্রস্তুতি যাচাই করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন