Home » নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

কর্তৃক xVS2UqarHx07
68 ভিউজ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মেহেরপুরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে মেহেরপুরে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে দশটার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

 

মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়।

 

এসময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের পরিবহন সুবিধা নিশ্চিতকরণ এবং খাল খনন কার্যক্রমের সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়।

এছাড়াও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ, মানবপাচার মোকাবিলা, সাম্প্রদায়িকতা ও অপরাজনীতি প্রতিরোধ, ডেঙ্গু ও মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন