Home » মেহেরপুরে জেলা প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

মেহেরপুরে জেলা প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
45 ভিউজ

 

মেহেরপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। সোমবার দুপুরে জহুরুল ইসলামের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে বর, বরযাত্রী এবং সংশ্লিষ্ট অনেকেই আত্মগোপন করেন।

 

পরে কনের পিতাকে হাজির করা হলে তিনি বিয়ের প্রস্তুতির বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মুচলেকা গ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের সময় সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরনী ইসলাম উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন