Home » গাংনীতে ১শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাংনীতে ১শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
47 ভিউজ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম কুষ্টিয়া জেলার সদর উপজেলার মোল্লা তেঘরিয়া এলাকার মৃত বদিউজ্জামান রাশেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের এএসআই নাসির জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি কালো রঙের এফজেড ভার্সন-৩ মোটরসাইকেলে করে ধর্মদহ এলাকা থেকে ইয়াবা নিয়ে এক মাদক কারবারি কাজিপুরের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার প্যান্টের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

 

পরে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোটরসাইকেলসহ আব্দুস সালামকে গাংনী থানায় হস্তান্তর করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন