Home » গাংনী বাজারে অভিযান পরিচালনা করে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

গাংনী বাজারে অভিযান পরিচালনা করে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
127 ভিউজ

গাংনী বাজারে অভিযান পরিচালনা করে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

 

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে গাংনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর মান ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

 

অভিযানে দেখা যায়, ইনসাফ বেকারীতে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারির মালিক ওমর ফারুকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম।

 

০ মন্তব্য

You may also like

মতামত দিন