Home » আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে বল বিতরণ

আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে বল বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
19 ভিউজ

আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে বল বিতরণ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়েছে।  আজ রবিবার বিকাল সাড়ে ৫টার সময় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহাসিন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাকিবুল ইসলাম মুক্তসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়াচর্চার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

 

 

০ মন্তব্য

You may also like

মতামত দিন