Home » মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, মেহেরপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন