পরিবেশ সংরক্ষণ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) মেহেরপুর জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে অবস্থিত ফরেস্ট ইয়ার্ড পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে পুনাক, মেহেরপুর জেলা শাখার সভানেত্রী জনাব টুম্পা সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। এতে ফরেস্ট ইয়ার্ড পার্কের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পুনাকের সহ-সভানেত্রী, সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
