Home » মেহেরপুরে চাতালের ড্রাম বিস্ফোরণে আতঙ্ক, বন্ধের দাবিতে এলাকাবাসী

মেহেরপুরে চাতালের ড্রাম বিস্ফোরণে আতঙ্ক, বন্ধের দাবিতে এলাকাবাসী

কর্তৃক xVS2UqarHx07
26 ভিউজ

মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড নতুনপাড়ায় একটি চাতালের ড্রাম ব্রয়লার বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের ফলে ড্রামের অংশ ও লোহার জিআই পাইপ উড়ে গিয়ে পাশের দুটি বসতবাড়িতে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

রবিবার (২ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘাটপাড়া ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আজিজুল ইসলাম (৫৩), পিতা-মো. মহাসিন শেখের মালিকানাধীন একটি চাতালের ড্রাম ব্রয়লার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ড্রামের অংশ ও লোহার জিআই পাইপ ছিটকে ঘোসপাড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুকুল মিয়া (৩৬) এবং মো. বিল্লাল হোসেন (৫৮)-এর বাড়িতে গিয়ে পড়ে।

 

চাতালের মালিক মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় তার আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চাতালটি বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাতাল থেকে উড়ে আসা ছাই ও ধুলাবালির কারণে আশপাশের বাড়িঘর, রান্নার খাবার ও বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বশেষ ড্রাম বিস্ফোরণের ঘটনায় তারা নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।

 

স্থানীয়দের ভাষ্য, “হয় চাতাল থাকবে, নয়তো জনগণ থাকবে। আজ যদি কোনো মানুষের প্রাণহানি বা গুরুতর দুর্ঘটনা ঘটত, তাহলে কি সেই ক্ষতি টাকায় পূরণ করা সম্ভব হতো?”

 

এলাকাবাসী জনবসতির মধ্যে পরিচালিত ওই চাতালটি দ্রুত বন্ধ অথবা নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন