Home » মেহেরপুরে র‍্যাবের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেহেরপুরে র‍্যাবের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
211 ভিউজ

মেহেরপুরের মুজিবনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম ওরফে পাপ্পু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।

রোববার (৯ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে মুজিবনগর থানাধীন মহাজনপুর ইউনিয়নের কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত দুর্লভ মণ্ডলের ছেলে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় মেহেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন