Home » মেহেরপুরের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়ি থেকে আটক ১

মেহেরপুরের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়ি থেকে আটক ১

কর্তৃক xVS2UqarHx07
33 ভিউজ

মেহেরপুর জেলার মুজিবনগর থানার বিশ্বনাথপুর গ্রামের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট ও মাস্টারমাইন্ড মোঃ মুরশিদ আলম ওরফে লিপু গাজীর বাগান বাড়িতে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১(এক) জন গ্রেফতার ও অনলাইন জুয়ার সরঞ্জাম উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।

 

মেহেরপুর জেলার মুজিবনগর থানার বিশ্বনাথপুর গ্রামের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট ও মাস্টারমাইন্ড মোঃ মুরশিদ আলম ওরফে লিপু গাজীর বাগান বাড়িতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১(এক) জন আসামী গ্রেফতার। গ্রেফতারকৃতের নাম মোঃ আতিউর জ্জামান ওরফে শিশির (৩৫), পিতা-মোঃ আমিনুল ইসলাম ওরফে আমাই, মাতা-মোছাঃ ফাতেমা খাতুন, গ্রাম-গোপালপুর ৪নং ওয়ার্ড, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর।

 

বুধবার ১২ আগস্ট, ২০২৬ খ্রি. রাত ০০:৪৫ ঘটিকা হইতে ভোর ০৬:০০ ঘটিকা পর্যন্ত মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানা এর নেতৃত্বে মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন বিশ্বনাথপুর গ্রামের অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট ও মাস্টারমাইন্ড মোঃ মুরশিদ আলম ওরফে লিপু গাজীর বাগান বাড়িতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। কিন্তু দূরবর্তী স্থানে স্থাপন করা সিসি ক্যামেরায় পুলিশের গাড়ির উপস্থিতি দেখতে পেয়ে বাগান বাড়িতে অবস্থান করে ক্যাসিনো খেলাকালিন ক্যাসিনো এজেন্ট ও মাস্টারমাইন্ড মোঃ মুরশিদ আলম ওরফে লিপু গাজীসহ তার অন্যান্য ক্যাসিনো সহযোগীরা ক্যাসিনো সরঞ্জাম ফেলে গোপন পথ দিয়ে পালিয়ে যায়। অতঃপর বাগান বাড়িতে অভিযান পরিচালনা করে ক্যাসিনো কার্যক্রম পরিচালনা কাজে ব্যবহৃত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট ও মাস্টারমাইন্ড মোঃ মুরশিদ আলম ওরফে লিপু গাজীর ২টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি মোবাইল, ২টি পেনড্রাইভ, ১টি পাসপোর্ট, রূপালী ব্যাংকের ১টি চেকবহি, উত্তরা ব্যাংকের ১টি চেকবহি, দেশী ও বিদেশী বিভিন্ন ব্যাংকের ভিসা কার্ড ১১ টি, RedotPay এর ভিসা কার্ড, CASINO MARINA COLOMBO এর VIP কার্ড, মোটর সাইকেল ৩টি এবং নগদ ৭,০০০/- টাকা উদ্ধার করেন। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে উল্লিখিত গ্রেফতারকৃত আসামীকে তার শ্বশুরবাড়ি টঙ্গি গোপালপুর থেকে গ্রেফতার করেন। এ ঘটনায় মুজিবনগর থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ মোতাবেক নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আতিউর জ্জামান ওরফে শিশিরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন