Home » মেহেরপুরে মাদক ও অনলাইন ক্যাসিনোবিরোধী অভিযানে আটক ৪

মেহেরপুরে মাদক ও অনলাইন ক্যাসিনোবিরোধী অভিযানে আটক ৪

কর্তৃক xVS2UqarHx07
35 ভিউজ

মেহেরপুরে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-ট্যাপেন্টাডলসহ আটক ৪

মেহেরপুরে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার গাংনী ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গাংনী থানার ছাতিয়ান শেখপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে ইয়াবা ব্যবসায়ী মো. মাফিক হোসেন (২৫)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

গাংনী থানার নওয়াপাড়া বাজারে শিমুল মিয়ার মিষ্টির দোকান থেকে মো. শিমুল মিয়া (৩৩)কে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মাইলমারী এলাকার . মিজুক-উজ্জ-জামান (৩১)কে অনলাইনে জুয়া খেলার সময় তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।

অন্যদিকে, মেহেরপুর সদর থানার কেশবপাড়া, দিঘীরপাড়া থেকে বেড়পাড়াগামী পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে মো. লিজন (৪৫)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও মোবাইল ফোনের ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, অনলাইন ক্যাসিনো ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন