Home » পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মেহেরপুরে জামায়াতের মিছিল

পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মেহেরপুরে জামায়াতের মিছিল

কর্তৃক xVS2UqarHx07
33 ভিউজ

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় শহরের কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। এর আগে কোর্ট চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির তাজউদ্দিন খান।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য ও সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির জাহান আলী, গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মো. রবিউল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল সালামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন