Home » গাংনীতে বিএনপির সমাবেশে আমজাদ হোসেন: দালাল চক্রের কারণে নির্বাচনে জয়ী হতে পারেনি বিএনপি

গাংনীতে বিএনপির সমাবেশে আমজাদ হোসেন: দালাল চক্রের কারণে নির্বাচনে জয়ী হতে পারেনি বিএনপি

কর্তৃক xVS2UqarHx07
17 ভিউজ

গাংনীতে বিএনপির সমাবেশে আমজাদ হোসেন: দালাল চক্রের কারণে নির্বাচনে জয়ী হতে পারেনি বিএনপি

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খানকা শরীফ মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি নেতা আমজাদ হোসেন বলেন, “আপনারা-আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি। তিনি আমাদের ছেড়ে গেছেন, কিন্তু খালি হাতে রেখে যাননি। তাঁর যোগ্য উত্তরসূরি তারেক রহমানকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। সেই নেতাকে আপনারা ভোট দিয়ে গাংনীতে বিজয়ী করতে পারেননি। এর পেছনে দালাল চক্রের ভূমিকা রয়েছে।”

 

তিনি আরও বলেন, সত্যের জয় একদিন হবেই। ধানের শীষের মানুষ কখনো ভয় পায়নি, ভবিষ্যতেও পাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা দেশের মানুষের পাশে থেকেছেন। তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে হবে।

 

আমজাদ হোসেন বলেন, যারা পেছন থেকে বাধা সৃষ্টি করে দলকে পিছিয়ে দিয়েছে, তাদের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। গাংনীতে ভবিষ্যতে কোনো পকেট কমিটি হতে দেওয়া হবে না। দলকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান।

 

গাংনী উপজেলা বিএনপির সহসভাপতি ও গাংনী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব রহমান, জেলা বিএনপির সহসভাপতি মতিয়ার রহমান মোল্লা, সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম এবং ধানখোলা ইউনিয়ন বিএনপির নেতা ও চেয়ারম্যান প্রার্থী নুর ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন