Home » ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান – সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন

ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান – সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান – সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দাঁড়ান’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মাসুদ অরুণ।

সমাবেশে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি এবং মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার পূর্বেই নেতাকর্মীদের অংশগ্রহণে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি কেদারগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচির সমর্থন জানান।

মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন