Home » মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সপ্তাহ ব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সপ্তাহ ব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
298 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্য ও পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের “দক্ষতা উন্নয়ন কোর্স “এর ৪র্থ ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন