Home » মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর টেনিস ক্লাবের উদ্যোগে টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর টেনিস ক্লাবের উদ্যোগে টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
451 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর টেনিস ক্লাবের উদ্যোগে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, টেনিস ক্লাবের সদস্য সচিব ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, সদর থানার ওসি শাহা দারা , ক্লাবের সদস্য পল্লব ভট্টাচার্য্য, ডাঃ আবু তাহের সিদ্দিক, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহকারী কমিশনার (ভুমি) আবু সাইদ, মিথিলা দাস,নাহিদ হোসেন,মাশতুরা আমিনা জানে আলম,সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট মোট ৫ টি দল অংশগ্রহণ করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন