Home » মেহেরপুর পুলিশের ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মেহেরপুর পুলিশের ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
379 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মাস্টার প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার, ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করেন। প্যারেডের মান অধিকতর ভাল ও অফিসার ফোর্সের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত ভাবে প্যারেড অনুশীলন করার নির্দেশ প্রদান করেন। পরিশেষে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন