Home » সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরে পুলিশ অভিযান মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরে পুলিশ অভিযান মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা

কর্তৃক xVS2UqarHx07
444 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে অভিযানে অর্ধ শতাধিক মোটরসাইকেল এর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় হেলমেট না থাকা সহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় একাধিক মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মোটরসাইকে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মিল্টন খলিফা, সদর থানার এসআই খায়ের সহ সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন