Home » ইজিপিপি প্রকল্পে মেহেরপুরে কৈকুড়ি খাল খননের সূচনা

ইজিপিপি প্রকল্পে মেহেরপুরে কৈকুড়ি খাল খননের সূচনা

কর্তৃক xVS2UqarHx07
36 ভিউজ

 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে কৈকুড়ি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে খাল খনন কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। উদ্বোধন শেষে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সালমা খাতুন, ইউপি সদস্য হাফিজুর রহমান, তৌফিকুর রহমান ও আওলাদ হোসেন, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর আসিফ ইকবাল এবং মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটনসহ অন্যান্যরা।

জানা গেছে, ২৫ লাখ ৭৯ হাজার ১৪৭ টাকা ব্যয়ে ১ হাজার মিটার দৈর্ঘ্যের এই খালটি খনন করা হবে। প্রকল্পের আওতায় প্রায় ৭০ হাজার ৮০০ ঘনফুট মাটি কাটা হবে এবং ৪০ কর্মদিবসে খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন