Home » কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ওষুধ, জিরা ও কীটনাশক উদ্ধার

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ওষুধ, জিরা ও কীটনাশক উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
29 ভিউজ

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ওষুধ, জিরা ও কীটনাশক উদ্ধার

 

কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ, জিরা এবং বাংলাদেশি কীটনাশক উদ্ধার করেছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৭ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া নামক স্থানে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,০৩০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

 

এছাড়াও, ০৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বর্ডারপাড়া নামক স্থানে পরিচালিত আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

 

অপরদিকে, একই দিন সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মন্ডলপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল বাংলাদেশি কীটনাশক জব্দ করা হয়। জব্দকৃত কীটনাশকের আনুমানিক মূল্য ৭ হাজার ২২০ টাকা।

 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করে আসছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলাই বিজিবির প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন