Home » কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে মেহেরপুরে মতবিনিময় সভা

কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছাতে মেহেরপুরে মতবিনিময় সভা

কর্তৃক xVS2UqarHx07
13 ভিউজ

 

মেহেরপুরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা অনুযায়ী সার ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মেহেরপুর অ্যাসোসিয়েশন অব সার ডিলারদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর জেলা সার ও বীজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল হাসান খান কেনেডি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ

 

সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন, সার ব্যবস্থাপনায় সমন্বয় এবং কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন