Home » গাংনী উপজেলায় থেকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ১টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

গাংনী উপজেলায় থেকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ১টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
312 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের এক শিক্ষকের বাড়ির গেট থেকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ১টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে শালদহ গ্রামের বাসিন্দা ও এএসআরবি (শালদহ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিনারুল ইসলামের বাড়ির গেট থেকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে। রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) সারগিদুল ইসলাম জানান,বুধবার ভোরের দিকে স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জিনারুল ইসলামের বাড়ির গেটের সামনে বোমার আকৃতি বস্তুটি দেখতে পায়।

পরে হেমায়েতপুর ক্যাম্পের পুলিশ খবর পাওয়ার পর সেটি উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে এটি রেখে গেছে, তা কেউ বুঝতে পারছেনা। তবে ধারণা করা হচ্ছে,জিনারুল মাস্টারকে হুমকি দিতে হয়তো কোন সন্ত্রাসী চক্র এটি রেখে যেতে পারে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন