Home » গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

কর্তৃক xVS2UqarHx07
19 ভিউজ

গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

 

মেহেরপুরের গাংনীতে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জুলাই ) সকাল সাড়ে ৭ টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. নিজাম উদ্দিন ও ইকরাম হোসেনের ছেলে ইমদাদুল হকের বাড়ির গেটের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

 

ইমদাদুল হকের ছেলে হোসেন বলেন, সকালে বাড়ির লোকজন বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। সংবাদ পেয়ে ক্যাম্প ইনচার্জ এসআই মো: আব্দুল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। রাতের আধারে কে বা করা কি কারনে বোমা সদৃশ বস্তু রেখেছে তা তারা জানেন না।

 

এসআই মো. আব্দুল করিম বলেন, বোমা সদৃশ বস্তু দুটি পানি ভার্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বোমা সদৃশ বস্তু রাখার ঘটনায় আতংকিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহন আলী বলেন, উপজেলার নওদাপাড়া গ্রামের বিলপাড়ার মো: ইব্রাহিম হোসেনের ছেলে নিজাম উদ্দিন ও একরামুল হকের ছেলে এমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো টিপে মোড়ানো দুটি বোমার সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ  এগুলো নিয়ে যায়।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে  পুলিশ ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।ঘটনার সাথে  জড়িতদের আইনের আওতায় আনা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন